Logo

সূচক ও লেনদেনের পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১৭১ কোটি ৯২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৭ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬