Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওয়েল টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় ৫২ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বড়েছে। এতে করে ওয়েল টেক্সটাইল শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লিবরা ইনফিউশন ৬.২২ শতাংশ, ওরিওন ইনফিউশন লিমিটেড ৫.৮৪ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ার ৫.৮০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫.৪৭ শতাংশ, দেশ গার্মেন্টস ৪.৯৩ শতাংশ, যমুনা অয়েল ৩.২৩ শতাংশ, রংপুর ফাউন্ডারি ৩.২২ শতাংশ, এমবি ফার্মা ৩.১৬ শতাংশ ও আনলিমা ইয়ার্ন লিমিটেডের ২.৮৯ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬