Logo

ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রান গেল ভাই বোন সহ ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বগুড়ায় শিবগঞ্জে মোকামতলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ভাই ও বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) ও কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন (২০) এবং গাইবান্ধা সদরের কিশামত মালিবাড়ি গ্রামের মহির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কুহেলী আকতার, সিয়াম হোসেন ও হুমায়ুন কবির নামে তিনজন প্রাইভেটকারে বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তারা বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চকপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছেন।

এ সময় প্রাইভেটকারের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা দেন। এতে কারটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনজনই গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক কুহেলী ও সিয়ামকে মৃত ঘোষণা করেন।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬