Logo

ইমাম বাটনের নতুন চেয়ারম্যান সগির হোসেন ও এমডি হাসিব হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, পিএইচডি এবং ব্যাবস্থাপনা পরিচালক হয়েছেন এএসএম হাসিব হাসান।

আজ শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার কোম্পানিটির কোম্পানিটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং এএসএম হাসিব হাসান শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নমিনি ডিরেক্টর হিসেবে রাবেয়া হক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মাহামুদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ মাসুম ইকবাল নির্বাচিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬