Logo

টাইটানিক মুক্তি পাচ্ছে থ্রিডিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্বের বিনোদনপ্রেমীদের কাছে ‘টাইটানিক’ শুধু একটি সিনেমাই নয়। এটি যেন একটি আবেগ-অনুভূতির নাম। আমাদের দেশের মানুষের কাছেও টাইটানিক সিনেমাটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।

১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির সঙ্গে সঙ্গে এটি বিশ্বব্যাপী ঝড় তোলে।টাইটানিক মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করছেন এই নির্মাতা জেমস ক্যামেরন।

এরই অংশ হিসেবে সিনেমাটি থ্রি-ডিতে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।টাইটানিকের দুর্দান্ত ভিজ্যুয়াল সিনেমাপ্রেমীদের সামনে উপস্থাপনের জন্য সিনেমাটিকে ত্রিমাত্রিকে নিয়ে গেছেন ক্যামেরন। ১১টি একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া এ সিনেমা আজও সবার প্রিয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬