Logo

জানুয়ারিতে দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও আহত ৮৯৯ জন

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৮ জন। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, একজন আহত ও ৬ জন নিখোঁজ হন।

শনিবার সকালে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান তুলে ধরে।সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণিহানী ও ৯৭৮ জন আহত হয়েছেন।২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২৩ সালে জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ ও দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানী কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬