Logo

আজ সব বিভাগে বিএনপির সমাবেশ

নতুন কর্মসূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

আজ শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। একই সময়ে শুরু হবে সকল বিভাগীয় সমাবেশ। দলীয় তথ্য মতে, কুমিল্লা টাউন হল ময়দানের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজশাহী সোনামসজিদ মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ফরিদপুরের কমলপুর হাই স্কুল মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬