Logo

বিপিএলের মাঝেই ওমরাহ পালনে সাকিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই হঠাৎ করে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের খেলা না থাকায় ওমরাহ হজ পালনের জন্য শুক্রবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব।

শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ তারিখ দেশের ফেরার কথা রয়েছে তার। শনিবার ঢাকা পোস্টকে এসব কথা জানিয়েছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬