Logo

গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০৮টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আমরা টেকনোলজির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৬ টাকা ৪০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ১০.৩৭ শতাংশ। যার ফলে আমরা টেকনোলজি ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১০.১৫ শতাংশ,ই-জেনারেশন ৯.৯০ শতাংশ, মেট্রো স্পিনিং ৭.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপার ৭.১৪ শতাংশ, ফারইস্ট ইসলামি লাইফ ৬.১৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৫.৫৪ শতাংশ, সন্ধানী লাইফ ৫.১৮ শতাংশ, বিকন ফার্মা ৪.৯৬ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬