Logo

বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ০৯ লাখ ২৩ হাজার টাকা।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮১৮টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৩১৩টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: আমারা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সী পার্ল এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬