Logo

পিন ছাড়া কার্ডে করা যাবে লেনদেন

ব্যাংকিং ডিপ্লোমা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে পিন নম্বর ছাড়াই সব ধরনের কার্ডে ৫ হাজার টাকা পর্যন্ত স্পর্শহীন লেনদেন করা যাবে। আগে শুধু ক্রেডিট কার্ডে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করার সুযোগ ছিল। এখন থেকে সব ধরনের কার্ডে লেনদেন করা যাবে।

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে।

সার্কুলারে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬