নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- স্যালভো কেমিক্যাল ও অ্যারামিট লিমিটেড।
তথ্য মতে, কোম্পানিটির ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে স্যালভো কেমিক্যাল ১০ শতাংশ ক্যাশ ও অ্যারামিট ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।