নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি স্টক ডিভিডেন্ডের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলোর ডিভিডেন্ড বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
তথ্য মতে, কোম্পানিগুলো ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচিত বছরে কুইন সাউথ টেক্সটাইল ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ স্টক। সিনোবাংলা ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ স্টক। আর জেনেক্স ইনফোসিস ১৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে এর মধ্যে ২ শতাংশ স্টক।