Logo

রানার অটোমোবাইলের সাথে উত্তরা মোটরসের চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রানার অটোমোবাইলস পিএলসি-এর সাথে উত্তরা মোটরস কর্পোরেশন লিমিটেডের বিশ্ববিখ্যাত বাজাজ থ্রী-হুইলার বিপণনের জন্য পরিবেশক নিয়োগের চুক্তি স্বাক্ষর হয় হয়েছে।

বুধবার (১ফেব্রুয়ারি, ২০২৩) রাজধানীতে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সুবীর চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পরিচালক এইচ আর এন্ড এডমিন রূদাবা তাজিন, সিএফও সনদ দত্ত, হাসিবুর রহমান সুবিন হেড অফ সেলস।

উত্তরা মোটরস কর্পোরেশনের পক্ষে ছিলেন চেয়ারম্যান মতিউর রহমান, নির্বাহী পরিচালক কাজী এমদাদ হোসেন, পরিচালক নাঈমুর রহমান, পরিচালক অর্থ ও প্রশাসন হুমায়ুন কবির চৌধুরী।

উল্লেখ্য আগামী ১১ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশের প্রথম থ্রী-হুইলার উৎপাদন কারখানার শুভ উদ্বোধন ও বিপণন শুরু হবে রানার অটোমোবাইলস পিএলসি-এর ভালুকা কারখানায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬