Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চর্তুথ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৬টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬২ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৮ টাকা । তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ২.৭০ শতাংশ কমেছে। এতে করে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: সন্ধানী লাইফ ইন্সুরেন্স ২.৬৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ২.৫০ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্স ২.২৮ শতাংশ, ন্যাশনাল হাউজিংয় ২.১১ শতাংশ, বাটা সুয় ১.৯৯ শতাংশ, ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ১.৯৪ শতাংশ, পিওনির ইন্সুরেন্স ১.৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স ১.৪৭ শতাংশ এবং ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেড ১.৩৪ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬