Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪০টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন জেনেক্স ইনফোসিসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১০০ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১০ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা বা ৯.০১ শতাংশ বড়েছে। এতে করে জেনেক্স ইনফোসিস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটাল ৭.৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৭.১৭ শতাংশ, আইটি কনসালটান্টস ৫.৪৮ শতাংশ, আমরা নেটওয়ার্কস ৫.২০ শতাংশ, আমরা টেকনোলজিস ৫.০৯ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশন ৪.৭৮ শতাংশ, এডিএন টেলিকম ৪.৭৮ শতাংশ, মুন্নু সিরামিকস ৪.৫৩ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেড ৪.২৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬