Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির ৮৭ কোটি ৯৯ লাখ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি৬৪ লাখ ৯৩ হাজার টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটি ৩৩ কোটি ৬৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আমরা নেটওয়ার্কস, শাইনপুকুর সিরামিকস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, আইটি কনসালটেন্টস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল হোটেল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬