নিজস্ব প্রতিবেদক: শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ এবং বাকী ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সব বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গেল বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩১ পয়সা।
ডিভিডেন্ড প্রাপ্তি ও এজিএমে যোগ দেওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি। আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।