Logo

উত্তরায় ইউসিবি স্টক ব্রোকারেজের নতুন ব্রাঞ্চের উদ্বোধন

ইউসিবি স্টক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের উত্তরা ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৫ জানুয়ারী) উত্তরার রবীন্দ্র সরণিতে এ ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।

উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উত্তরা ব্রাঞ্চের উদ্বোধন ঘোষণা করেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রহমত পাশা।

উদ্বোধনের পর থেকেই ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অন্যান্য ব্রাঞ্চের মতো এ ব্রাঞ্চেও সেবা প্রদান করা শুরু হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬