নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪৮৩ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫৭৫ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯২ টাকা ৬০ পয়সা বা ৬.২৪ শতাংশ বড়েছে। এতে করে ইস্টার্ন হাউজিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন ৫ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৪ শতাংশ, ইনট্রাকো রিফিউলিংয় ২.৭১ শতাংশ, ইস্টল্যান্ড ইন্সুরেন্স ২.৬৭ শতাংশ, মনোস্পুল পেপার ২.৪৭ শতাংশ, ব্যাঙ্গল উইন্ডসর ২.২৭ শতাংশ, অগ্নি সিস্টেমস ২.১৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ১.৮৯ শতাংশ এবংমুন্নু এগ্রো লিমিটেড ১.৬৮ শতাংশ দর বেড়েছে।