Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ৮ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এসিআই, এসিআই ফরমুলেশন, বিবিএস কেবলস, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল লিমিটেড।

তথ্য মতে, কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে বিবিএস সাড়ে ৩ শতাংশ ক্যাশ, এসআই ৫৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ক্যাশ। এসিআই ফরমুলেশন ২৫ শতাংশ ক্যাশ, বিবিএস কেবলস ১৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ। কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৫ শতাংশ ক্যাশ, শমরিতা হসপিটাল ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ। সায়হাম টেক্সটাইল ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬