Logo

উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন ইমরান খান

মানবিক সহায়তায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এই আগামী ১৬ই মার্চ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মাধ্যমে নতুন নজির গড়তে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এতোগুলো আসনে লড়ছেন কোন ব্যক্তি।

রোববার লাহোরে পিটিআইয়ের মূল কমিটির এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি এ খবর দিয়েছেন।

তিনি বলেন, আমরা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান। প্রসঙ্গত, স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই সাংসদদের পদত্যাগপত্র গ্রহণ করার পরে আসনগুলি শূন্য হয়।

গেল বছর ইমরান খানের প্রধানমন্ত্বীত্ব চলে যাওয়ার পর এপ্রিলে গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করে পিটিআইয়ের সাংসদগণ। তবে জুলাইয়ে কেবল ১১ জনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। আর কয়েকদিন পর মোট ১১৩ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

সূত্র: খবর জিও নিউজ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬