Logo

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেক্সিমকো লিমিটেড

বেক্সিমকো লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিসূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৪৫ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪৮ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬