Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯২ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০১ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বড়েছে। এতে করে ইস্টার্ন হাউজিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: শাইনপুকুর সিরামিকস ৬.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৫.২৪ শতাংশ, বসুন্ধরা পেপার ৪.৬১ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স ৩.৬৩ শতাংশ, জেএমআই হসপিটাল ৩.১১ শতাংশ, ন্যাশনাল হাউজিংয় ২.৭৪ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্স ২.৭১ শতাংশ, স্বন্ধি লাইফ ইন্সুরেন্স ২.৬৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬