Logo

শেষ ওভারে কুমিল্লার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের ম্যাচে শুরু থেকে শেষ অবধি দুদলই লড়েছে সমানে সমান।

তবে শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের দল। টানটান উত্তেজনার ম্যাচে ইয়াসির আলীর খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কুমিল্লা। লক্ষ্য তাড়ায় শেষ বলে খুলনার প্রয়োজন ছিল ৬ রান। স্ট্রাইকে ছিলেন অধিনায়ক ইয়াসির। ১ রানের বেশি নিতে পারেননি তিনি। ১৬১ রানে থামে খুলনার ইনিংস।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬