Logo

ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি

নগদ লভ্যাংশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, মীর আখতার হোসেন ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। তথ্য মতে, কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে ফাইন ফুডস ১.৫০ শতাংশ ক্যাশ, মীর আখতার সাড়ে ১২ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্স ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬