Logo

এম. আমানউল্লাহ গুলশান নর্থ ক্লাবের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এম. আমানউল্লাহ গুলশান নর্থ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ২ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ওই ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট। এছাড়াও তিনি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান।

গত ২১শে জানুয়ারি শনিবার গুলশান নর্থ ক্লাব লিমিটেড এর ২০২৩-২০২৪ মেয়াদের জন্য পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হন নাসিমুল হক নাসিম, এম. এ. কামাল, শেখ আওসাফুর রহমান, মজিবুর রহমান মৃধা, মোহাম্মদ এ. হাফিজ, আবুল বাশার শিকদার, সৈয়দ রেজাউল হোসেন কাজী (রেজা), মো: কাউসার আলম, সৈয়দা মাকসুদা মর্তুজা (লাইজু), এবং হাবীবুর রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. তানভীর এ. খান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬