Logo

ভিক্টর পরিবহণের বাসচালক ও হেলপারকে গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাদিয়া আক্তারকে চাপা দেওয়া ভিক্টর পরিবহণের বাসচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান যুগান্তরকে বলেন, রাজধানীর মিরপুর থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে বাসচালক লিটন এবং হেলপার আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রীকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি। আটক চালক ও হেরপারকে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাজধানীর প্রগতি সরণিতে বেপরোয়া বাসটি ছাত্রী নাদিয়া আক্তারকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

মুহূর্তেই বাসের দুই চাকার মাঝামাঝি স্থানে ছিটকে পড়ে নাদিয়া। কিন্তু বাসটি না থামিয়ে তড়িঘড়ি করে ওই ছাত্রীর ওপর দিয়ে গাড়িটি চালিয়েই সটকে পড়ে বাসচালক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর হাসপাতালে নিলে সেখানে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬