Logo

দ্য পেনিনসুলা চিটাগংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পেনিনসুলা চিটাগং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮ পয়সা। গত বছর একই সময়ে (ইপিএস) ছিল ৩৩ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলা’২২-ডিসেম্বর,২২) কোম্পানিটির লোকসান হয়েছে ২৫ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৯৭ পয়সা।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬