Logo

প্রথম শোতেই ৩৫ কোটিতে ‘পাঠান’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বলিউডের বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ ছবির মুক্তির আগে চেনা মেজাজে ভক্তরা।প্রথম দিনের প্রথম শোতেই এই ছবি দেখে ফেলতে মরিয়া অনেকে। আগামী বুধবার, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বড় পর্দায়।

তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।

এ হিসেবে প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। টিকিট বিক্রির ধুম দেখে ছবির ভবিষ্যৎ ভালো বলেই আন্দাজ করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের নজির নতুন নয়।

এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার ক্যারিশ্মা দেখতেই দলে দলে হল ভরিয়েছেন প্রথম দিনেই।

শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিক ভাবে ‘জিরো’ তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬