Logo

গ্লোবল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন

গ্লোবল ইসলামী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২ দিনব্যাপী এ সম্মেলন চট্টগ্রাম ও ঢাকায় যথাক্রমে ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬