Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯৩ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৫ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ৮.২৮ শতাংশ কমেছে। এতে করে জেএমআই হসপিটাল লিমিটেডের শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: ওরিয়ন ইনফিউশন ৬.৯৯ শতাংশ, নাফানা ফার্মা ৬.৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৬.১০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৫.৯৪ শতাংশ, বসুন্ধরা পেপার ৫.১৪ শতাংশ, ওরিয়ন ফার্মা ৪.৩৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স ৪.২৬ শতাংশ, এডিএন টেলিকম ৩.৭১ শতাংশ এবং আমরা টেকনোলজি ৩.৫১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬