Logo

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আবারও বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা। আজ রোববার (২২ জানুয়ারি) সকালের দিকে বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করে।

এতে বাংলাদেশের রাজধানীর বায়ুদূষণের স্কোর রয়েছে ২৭১। এই মাত্রাকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ।একিউআই এর তথ্যঅনুযায়ী, ঢাকার পরেই রয়েছে চীনের দুই শহর সেনইয়াং ও চেংডু।

শহর দুইটির স্কোর যথাক্রমে ২৪৫ ও ২২৭। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে ভারতের কলকাতা। শহর দুইটির স্কোর যথাক্রমে ২২৪ ও ২২২।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬