Logo

ইন্দো-বাংলা ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি, ২০২৩) রাজধানীর গুলশানে আয়োজন করা হয় অনুষ্ঠানের।

বার্ষিক বিক্রয় সম্মেলনে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক, মহা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান বিপনন কর্মকর্তা আর আই চৌধুরী, প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, কোম্পানী সচিব মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধবতন কর্মকর্তারা।

সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক ২০২২ সালের সেরা পারফরমারদের পারফরমারর্স অব দ্য ইয়ারসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬