Logo

বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ২১ জন ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি রয়েছেন টেস্টের চুক্তিতে।

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুুল হাসান জয়, ইয়াসির রাব্বি, সাদমান ইসলাম এবং নাইম শেখ।

কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন: মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬