Logo

ডিএস ৩০ সূচক থেকে বাদ পড়লো ৫ কোম্পানি

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০ কোম্পানি নিয়ে গঠিত মূল্যসূচক ‘ডিএস৩০’ সমন্বয় করা হয়েছে। এই সমন্বয়ের পর সূচকটি থেকে ৫ কোম্পানিকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন পাঁচ কোম্পানিকে।

আগামী ২২ জানুয়ারি থেকে সমন্বিত সূচকটি কার্যকর করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সামিট পাওয়ার, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ডিএস ৩০ সূচক থেকে বাদ পড়েছে।

অপরদিকে নতুন করে সূচকটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সী পার্ল বিচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬