Logo

ডিএনসিসির সঙ্গে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা (অতিরিক্ত সচিব) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনসালট্যান্ট আল স্টুয়ার্টের সৌজন্য সাক্ষাৎ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি ২০২৩ বেলা ১১ টায় ডিএনসিসি র সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিগআরএস প্রোগ্রাম এর আওতায় জিআরএসপির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে সড়ক নিরাপত্তার বিষয়ে ডিএনসিসির প্রত্যাশা ও পরামর্শও উপস্থাপন করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিগআরএস প্রোগ্রামের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও কনসালট্যান্টরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬