Logo

“ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক উদ্যোগে এবি ব্যাংক লিমিটেড গর্বিত সহযোগী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজালসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে এ উদ্যোগের অংশ হিসেবে জনাব আফজাল স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর চায়ের দোকানে Bangla QR এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬