Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯৯ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯২ টাকায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৭.৫৩ শতাংশ কমেছে। এতে করে জেএমআই হসপিটাল শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: বসুন্ধরা পেপার মিলস ৭.১৩ শতাংশ, নাভানা ফার্মা ৬.৮৩ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ৬.৭৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৬.৫৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৬.৩৬ শতাংশ, মালেক স্পিনিংয় ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ৫.৬৪ শতাংশ, লুব রেফ বাংলাদেশ ৫.৪৭ শতাংশ, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড ৫.১৫ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬