Logo

বিইউপি এবং এসিসিএ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন জেনারেল, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউনট্যান্টস (এসিসিএ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ ১৮ জানুয়ারি ২০২৩ তারিখে বিইউপির শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বাস্তবায়নে সঠিক নির্দেশনা প্রদান এবং পারস্পরিক সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বিইউপির সাথে কর্পোরেট সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডবিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসিসিএ, বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান এবং বিইউপির পক্ষে ডিপার্টমেন্টসমূহের চেয়ারম্যাগণন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো: মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থী এবং এসিসিএ এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬