Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আমরা নেটওয়ার্কসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৭ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬০ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৭৩ শতাংশ বড়েছে। এতে করে আমরা নেটওয়ার্কস শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সাইনুকুর সিরামিক ৪.৪১ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্স ৩.৮২ শতাংশ, ইসলামি ব্যাংক বাংলাদেশ ৩.৬৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ৩.১৮ শতাংশ, কে এ্যান্ড কিউয় ২.৮৪ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ২.৭১ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স ২.৪৭ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স ২.৩৬, ঢাকা ইন্সুরেন্স লিমিটেড ২.১৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬