Logo

ক্রেতাশূন্য ১৬৮ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ২১টি কোম্পনি ক্রেতাশূন্য।

তাছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৭টি, জ্বালানি খাতের ১৬টি, আর্থিক খাতের ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১১টি, বীমা খাতের ৭টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট খাতের ৪টি, টেলিকমিউনিকেশন ও সিরামিক খাতের ৩টি, কাগজ খাতের ২টি, আইটি, ট্যানারি ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬