Logo

শরীয়তপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘ভোররাতে দিকে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের সঙ্গে পিছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর আছরে পড়ে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন মারা যায়। তবে, এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬