Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে পপুলার লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৪ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭১ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৪.৬৭ শতাংশ কমেছে। এতে করে পপুলার লাইফ ইন্সুরেন্স শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৪.১৪ শতাংশ,প্রগতি লাইফ ইন্সুরেন্স ৩.৭৭ শতাংশ, বিডি থাই ফুড ৩.৫৪ শতাংশ, বিকন ফার্মা ৩.০৮ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্স ২.৬১ শতাংশ, এশিয়া ইন্সুরেন্স ২.১৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ১.৯৬ শতাংশ, নাভানা ফার্মা ১.৮১ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ১.৫৮ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬