Logo

বাস-ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত

সংঘর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ( ১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬