Logo

আনোয়ার গ্যালভানাইজিংয়ের এজিএমের তারিখ নির্ধারণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামীকাল ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ৮০ শতাংশ স্টক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬