Logo

ক্রেতাশূন্য ১৫৬ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। ব্যাংক, বস্ত্র, ঔষুধ খাতের মতো বড় কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানিতে ক্রেতা নেই। এদিন লেনদেনে অংশ নেওয়া ১৫৬ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৮টি, জ্বালানি খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৪টি, আর্থিক খাতের ১৩টি, খাদ্য খাতের ৬টি, বীমা খাতের ৪টি, সিরামিক, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, কাগজ ও ট্যানারি খাতের ২টি এবং ভ্রমণ, সেবা খাতের ১টি কোম্পানি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬