Logo

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে মার্কেন্টাইল ব্যাংকের ৪ কোটি টাকা প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

দেশের অসহায় দরিদ্র ঘরহীন মানুষদের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহায়নের জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৪ কোটি টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

আজ রোববার (১৫ জানুয়ারি, ২০২৩) ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র চেয়ারম্যানসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬