Logo

ডিভিডেন্ড প্রত্যাখ্যান সাফকো স্পিনিংয়ের

সাফকো স্পিনিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলসের ঘোষিত স্টক ডিভিডেন্ড প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ০১ শতাংশ স্টক ডিভিডেন্ডের ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড বিতরণ করতে পারে না।

স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তা বিনিয়োগকারীদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি সাফকো স্পিনিংয়ের ডিভিডেন্ডের অনুমোদন করেনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬