Logo

এশিয়াটিক ল্যাবরেটরিজ আইপিও আবেদন স্থগিত

এশিয়াটিক ল্যাবরেটরিজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রকিয়ায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে কোম্পানিটি আইপিও আবেদন শুরুর তারিখ নির্ধারণ করেছিল আগামীকাল ১৬ জানুয়ারি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব‌্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব‌্যাংক ঋণ প‌রি‌শোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল‌্যা‌রেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক‌্যুই‌টি ম‌্যা‌নেজম‌্যান্ট লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডি‌ভি‌ডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬